1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সাংবাদিক আনোয়ারুল হক আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৫৫ Time View

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দ্য ডেইলি স্টারের সাবেক প্রধান প্রতিবেদক আনোয়ারুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন।

আনোয়ারুল হক দিল্লি হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা রাজধানীর সোবহানবাগ মসজিদে তার প্রথম জানাজা হবে। তারপর বেলা ৩টায় দ্বিতীয় জানাজা হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ