1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

৩৭তম বিসিএসের গেজেট প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৩৬ Time View

১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে ৩৭তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৭ এপ্রিলের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় পদায়িত কার্যালয়ে নিয়োগপ্রাপ্তদের যোগ দিতে বলা হয়েছে। নিয়োগপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন মন্ত্রণালয় নিয়োগ দেবে।

আজ বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopa.gov.bd) প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এখন এই ক্যাডারদের বিভিন্ন স্থানে পদায়ন শুরু হবে।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৭তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ২২১ জনকে নিয়োগ দেওয়া হলো।

প্রসঙ্গত, গত ১২ জুন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে এক হাজার ৩১৪ জনকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। এতে সাধারণ ক্যাডার হয়েছেন ৪৬৫ জন, সহকারী সার্জন হয়েছেন ২৭২ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫১ জন। অন্যান্য কারিগরিতে ক্যাডার হয়েছেন ৩১৬ জন এবং শিক্ষা ক্যাডার হয়েছেন ২১০ জন। সেই অনুযায়ী বাদ পড়লেন ৯৩ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ