1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আস্ত এটিএম মেশিনই তুলে নিয়ে গেলো ডাকাত দল!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৪৩ Time View

কোনোভাবে টাকা বের করতে না পেরে আস্ত একটা এটিএম মেশিনই তুলে নিয়ে গেল ডাকাতরা! এমন আজব ঘটনা ঘটেছে ভারতের দিল্লির দ্বারকার নওয়াদা মেট্রো স্টেশনের কাছে।

পুলিশ জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার রাতের মধ্যবর্তী সময়ে ঘটনাটি ঘটেছে। এটিএমটিতে প্রায় ৩০ লাখ রুপি ছিল। এটিএম মেশিন তুলে নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়েছিল ডাকাতরা।

এদিকে এই ঘটনা সামনে আসার পর করপোরেশন ব্যাংকের পক্ষ থেকে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেখানে বলা হয়েছে, ব্যাংকটি চালু থাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। এরপর নিরাপত্তাকর্মী ব্যাংক এবং এটিএম-এর শাটার ফেলে দেন। সোমবারেই নিরাপত্তাকর্মী এটিএম-এর শাটার ফেলতে ভুলে গিয়েছিলেন বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, মঙ্গলবার যখন ব্যাংকের কর্মীরা কাজে যোগ দিতে যান, তখন দেখেন এটিএমটি নেই। জানা গেছে, এটিএম-এর সিসিটিভির সুইচ ছিল ব্যাংকের ভেতর। ব্যাংক বন্ধের সময় থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত এটিএমটি স্লিপ মোডেই থাকতো।

প্রাথমিকভাবে তদন্তের পর পুলিশের অনুমান ব্যাংকের কোনও কর্মী এই ঘটনার পেছনে সম্পৃক্ত থাকতে পারেন। একইসঙ্গে ব্যাংকের নিরাপত্তাকর্মীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সম্পন্ন হলেই পুরো বিষয়টি সামনে আসবে বলে আশাবাদী তদন্তকারীরা।

তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কিছু সূত্র পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এটিএম তুলে নিয়ে যাওয়ার অনেক আগে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে এটিএম-এর কাছে দেখতে পাওয়া গেছে।

ব্যাংকের ম্যানেজার জানিয়েছেন, সোমবার দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে তারা ব্যাংকের এটিএম-এ ১৬ লাখ রুপি রেখেছিলেন। সব মিলিয়ে সেখানে ৩০ লাখ রুপি ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ