1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

২৮ মার্চ পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০১৯
  • ৫০ Time View

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরাম আহম্মেদ চৌধুরী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলন আগামী ২৮ মার্চ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেলে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিইউপির আইন বিভাগের শিক্ষার্থী তাওহিদুজ্জামান।

পরে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক। এগুলো আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তবায়নের জন্য যথাসম্ভব চেষ্টা করবেন তিনি।

এর আগে বেলা দুটায় মেয়র আতিকুলের সঙ্গে বিইউপির ১০ শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ওই বৈঠকে অংশ নেয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, বিইউপি ভিসি মেজর জেনারেল এমদাদ উল বারীসহ পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ