1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

নরওয়েতে স্কুলে হামলা, আহত ৪

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৪৪ Time View

নরওয়ের রাজধানী অসলোর একটি স্কুলে ছুরিকাঘাতে শিক্ষকসহ চারজন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী হিসেবে পুলিশ স্কুলের এক শিক্ষার্থীকে আটক করেছে। হামলাকারী স্কুলের রান্নাঘর থেকে ছুরি ও চাঙ্গাল দিয়ে শিক্ষকসহ স্কুলের কর্মকর্তাদের ওপর এ হামলা চালায়।

নরওয়ের রাজধানী অসলোর পূর্বে অবস্থিত ব্রিনসেং স্কুলে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয় সময় আনুমানিক সকাল সাড়ে আটটায় পুলিশ এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

অসলো পুলিশ জানিয়েছে, তারা এই ছুরি হামলার তদন্ত শুরু করেছে।

দেশটির এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ‘ছুরি হামলার ঘটনায় হামলাকারী হিসেবে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে ওই শিক্ষার্থী তার কেন এমন হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি তারা।

পুলিশের এক কর্মকর্তা হামলাকারী সম্পর্কে বলেন, ‘যাকে আটক করা হয়েছে তার বয়স খুবই কম। সে কোন শ্রেণিতে পড়ে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তাকে স্কুলের ভেতর থেকেই আটক করা হয়েছে।’ হামলায় কোনো শিক্ষার্থী আহত হয়নি আর সশস্ত্র পুলিশ স্কুলটি ঘিরে রেখেছে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার নিউজিল্যান্ডের দুটি মসজিদে বন্দুক হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার পর লন্ডনেও হামলার খবর পাওয়া যায়। পরে অস্ট্রেলিয়ার একটি মসজিদে গাড়ি হামলার চেষ্টা করে দুর্বৃত্তরা। সোমবার নেদারল্যন্ডসের ইউট্রেখট শহরে ট্রামের ভেতর হামলায় তিনজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ