1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এই তাহলে বিচ্ছেদের কারণ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৭৪ Time View

ভালোই জমেছিল ভিকি কৌশল আর হারলিন শেঠির প্রেম। ব্যাপারটা নিয়ে অবশ্য আগাগোড়াই চুপ ছিলেন হারলিন। তবে ভিকি ব্যাপারটা গোপন রাখেননি। নভেম্বরে নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় কথায় কথায় বের হয়ে গিয়েছিল, হারলিনকে তাঁর ভালোই লাগে। ডিসেম্বরে ‘কফি উইথ করণ’-এ এসে তাঁর নতুন সম্পর্কের কথা স্বীকার করেন। কিন্তু কার সঙ্গে সেটা স্বীকার করেন আরো মাস দুয়েক পরে, ‘ফেমাসলি ফিল্মফেয়ার’ শোতে। ভিকি বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক বেশি দিনের না হলেও শুরু থেকেই দুজনের কাছে দুজনকে সঠিক জীবনসঙ্গী বলে মনে হচ্ছে।’ অথচ মাস দুয়েকের মধ্যেই বাজারে জোর গুজব, তাঁদের প্রেমের ইতি ঘটেছে। কারণ ইনস্টাগ্রামে ভিকিকে আনফলো করেছেন হারলিন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্যাটের সঙ্গে ভিকির সন্দেহজনক মেলামেশার কারণেই নাকি সম্পর্ক শেষ করেছেন হারলিন। ব্যাপারটা অবশ্য বেশ হালকাভাবেই শুরু হয়েছিল।

‘কফি উইথ করণ’-এ ক্যাট বলেছিলেন, ভিকির সঙ্গে রুপালি পর্দায় তাঁর জুটি বেশ জমবে। সেই কথা ভিকিকে জানানো হলে তিনি সোফা থেকেই পড়ে যান। পরে একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা হলে ভিকি মজা করতে করতে ক্যাটকে গেয়ে শোনান ‘মুঝসে শাদি কারোগি?’ সেই থেকে নাকি তাঁদের মেলামেশা বেড়েই চলেছে। শুধু তা-ই না, ভিকি-হারলিনের বিচ্ছেদের এই গুজবের মধ্যেই জানা গেছে, শিগগিরই ‘টেপ কাস্ট’ নামের একটি শোতে একসঙ্গে হাজির হতে যাচ্ছেন ক্যাট আর ভিকি। এ খবর শুনে আবার অনেকে সমালোচনা করে বলছেন, সবই আসলে প্রচারণার কৌশল। তা না হলে হারলিন আনফলো করলেও ভিকি কেন এখনো ফলো করে যাচ্ছেন হারলিনকে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ