1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বাসচাপায় শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৪৮ Time View

রাজধানীর প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এক ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

জানা গেছে, নিহতের নাম আবরার আহমেদ চৌধুরী। সে বিইউপির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ জানান, আবরার তার বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরারকে চাপা দেয়। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ