1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘হাততালি’ আর ‘টিভি রেটিং’ পেতে মুসলিমদের দায়ী করা হয় : গৌতম গম্ভীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৪১ Time View

একদিন আগেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ৪৯ জন। আল নূর মসজিদে সংঘটিত এই ঘটনায় নিহতদের সবাই মুসলিম; যারা নামাজ পড়ার জন্য সেখানে গিয়েছিলেন। মাত্র ৩ মিনিটের ব্যবধানে সেখানে পৌঁছায় প্রাণে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা। এই নৃশংস ঘটনায় গোটা বিশ্বে যখন নিন্দার ঝড় উঠেছে, সেখানে কিছু মানুষ ব্যস্ত রাজনৈতিক স্বার্থ হাসিলে!

মানুষের জীবন নিয়ে রাজনীতি করা পছন্দ করেননি ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। বিভিন্ন সময় রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ঘটনায় সরব হওয়া সাবেক এই ক্রিকেটার টুইটারে লিখেছেন, ‘ক্রাইস্টচার্চে এই হামলার জন্য আমরা এবং আমাদের একটি বড় অংশ দায়ী। সোশ্যাল মিডিয়ায় সংখ্যাগুরুদের হাততালি পেতে আর মিডিয়ার রেটিং বাড়ানোর জন্য আমরা সবসময় মুসলিমদের অত্যাচারী হিসেবে তুলে ধরি!’

ক্রাইস্টচার্চে হামলার পর ইতোপূর্বে মুসলিম জঙ্গিদের দ্বারা সংঘটিত বিভিন্ন নৃশংস হামলাকে দায়ী করছে একটি পক্ষ। আরেক পক্ষ ইহুদি-খ্রিস্টান বিদ্বেষের ধুয়া তুলে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। খুব কম মানুষই বলছে, ক্রাইস্টচার্চে ৪৯জন মানুষ নিহত হয়েছেন। তারা যে ধর্মেরই হোন, তাদের বড় পরিচয় মানুষ। গৌতম গম্ভীরের শেষ কথাটায় এই কথাটাই বড় হয়ে উঠেছে, ‘আমার কাছে ধর্মনিরপেক্ষতাই হলো আসল গণতন্ত্র।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ