1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

শিক্ষককে শাসন করতে একে-৪৭ নিয়ে স্কুলে ছাত্রের বাবা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৭২ Time View

এক স্কুল ছাত্র কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে জানালো, স্যার তাকে থাপ্পড় মেরেছেন। এরপর শিক্ষককে ‘শিক্ষা’ দিতে ‘একে-৪৭’ রাইফেল নিয়ে স্কুলে গেলেন এক অভিভাবক।

তবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগে নিরাপত্তার কর্মীরা আটক করে তাকে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

ছেলের অভিযোগের মাত্র ১ ঘণ্টার মধ্যেই একটা একে-৪৭ রাইফেল হাতে নিয়ে স্কুলে চলে যান বাবা। ঢুকেই হুংকার দিলেন- ‘কে মেরেছে আমার ছেলেকে? তাকে আমি এখনি শেষ করব।’

সাতাশ বছর বয়সী ক্রিস্টোফার ফ্রিম্যানকে এই অবস্থায় দেখে আটকে দেন লেক মিডল স্কুলের নিরাপত্তা কর্মীরা। এরপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

স্কুলচত্বরে বন্দুক নিয়ে প্রবেশের অপরাধে পুলিশ ফ্রিম্যানকে গ্রেপ্তার করেছে। তার কাছে মিলেছে একটি গুলি ভর্তি রাইফেল। পুলিশি জেরায় ফ্রিম্যান জানিয়েছেন, গত বছর তিনি বন্দুকটি কিনে রেখে দিয়েছিলেন। কোথাও ব্যবহার করেননি। কিন্তু ছেলের মুখে স্কুল শিক্ষকের অত্যাচারের খবর পেয়েই নাকি তার মনে পড়েছে কিনে রাখা আগ্নেয়াস্ত্রের কথা। আর সেটি ব্যবহার করতেই চলে গিয়েছিলেন স্কুলে।

অভিভাবকের এমন আচরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দিন কয়েকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডার ওই স্কুল। ফ্রিম্যানের মামলা আদালতে পৌঁছেছে। ৭৫ হাজার ডলার বন্ডে তাকে জামিনে মুক্তি দিতে রাজি আদালত। কিন্তু এত অর্থ দিয়ে তার জামিন নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ফ্রিম্যানের পরিবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ