1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

ক্রাইস্টচার্চের ঘটনার পর সর্তক অবস্থায় আছি : বেনজীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০১৯
  • ৪৪ Time View

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসবাদ নিয়ে পরিতৃপ্ত নয় জানিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, আমরা সব সময় চাই দেশের মানুষ যেন জঙ্গিবাদ-উগ্রবাদ থেকে নিরাপদে থাকে। সেজন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ঘটনার পর আমরা সর্তক অবস্থায় আছি। আমরা শুক্রবারই (১৫ মার্চ) রাজধানীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে র‌্যাবের টহলদারি বৃদ্ধি করেছিলাম।ওই ঘটনা থেকে আমরা বার্তা গ্রহণ করে সর্বোচ্চ সতর্ক আছি।

আজ শনিবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সহিংস উগ্রবাদ প্রতিরোধে তথ্য প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে বিতর্ক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি এ প্রতিযোগিতার আয়োজন করে।

বেনজীর আহমেদ বলেন, বিশ্বের কোনো দেশই সন্ত্রাসবাদের হুমকি থেকে মুক্ত নয়। নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলা তাই প্রমাণ করে।

র‌্যাব মহাপরিচালক বলেন, সন্ত্রাসবাদ-উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা, এটি বৈশ্বিক অভিশাপ। বিশ্বের কোনো দেশই সন্ত্রাসবাদের ঝুঁকি থেকে মুক্ত নয়। আমাদের সবাই মিলেই এ বিষয়টি মোকাবিলা করতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের সরকার, জনগণ, সাংবাদিকরা সবাই সন্ত্রাসবাদ-উগ্রবাদের বিরুদ্ধে। তাই এসব আমরা দমন করতে পেরেছি। এটাই আমাদের মূলশক্তি। আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যে সন্ত্রাসবাদবিরোধী বিষয় নিয়ে অনেকের সঙ্গে শেয়ার করতে পারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ