1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে বোম্ব সাইক্লোনের আঘাত, ৩১০০ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯
  • ৩৬ Time View

যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে ‘বোম্ব সাইক্লোন’ বয়ে যাওয়ায় দুই দিনে প্রায় তিন হাজার ১০০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বুধবার দুই হাজারের বেশি এবং বৃহস্পতিবার এক হাজার ২১টি ফ্লাইট বাতিল করা হয় বলে ফ্লাইটঅ্যাওয়ার.কমের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএন।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর বেশিরভাগই ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের। বরফ জমে সব রানওয়ে বন্ধ থাকায় বুধবার এসব ফ্লাইট বাতিল করা হয় বলে টুইটারে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিনের বেশিরভাগ সময় বিমানবন্দরের আশেপাশের রাস্তাগুলোও বন্ধ ছিল।

সারারাত ফ্লাইটের অপেক্ষায় থাকা যাত্রীদের জন্য কম্বলের ব্যবস্থা করে বিমানবন্দরটির কর্মীরা বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটি টুইটারে জানায়, যে যাত্রীরা সারারাত আমাদের সঙ্গে থাকবেন, তাদের সুবিধার জন্য যা করার দরকার তা আমরা করবো। নির্দিষ্ট বুথ থেকে যাত্রীদেরকে কম্বল সংগ্রহ করার জন্য বলা হয়।

বৃহস্পতিবার সকালে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর টুইটারে জানায়, তাদের ছয়টি টার্মিনালের মধ্যে চারটি আবারও খোলা হয়েছে। কিন্তু ৬৬০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটগুলোর ৩৫% বিমানবন্দরটি থেকে ছেড়ে যাওয়ার এবং ৩৮% বিমানবন্দরটিতে আসার কথা ছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ভয়াবহ সাইক্লোন বৃহস্পতিবার পূর্ব দিকে সরে যেতে পারে। তারা এটাকে একটি ঐতিহাসিক গ্রেট প্লেইনস সাইক্লোন বলে উল্লেখ করেছে।

উল্লেখ্য, যখন দ্রুতগতিতে বাতাসের চাপ কমতে থাকে, তখন তাকে বোম্ব সাইক্লোন বলা হয়। সাধারণত ২৪ ঘণ্টায় বাতাসের চাপ কমপক্ষে ২৪ মিলিবার (বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের একক) কমলে তাকে বোম্ব সাইক্লোন বলা হয়। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত এই ঝড়ের চাপ ৩৩ মিলিবার কমেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ