1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ নয়’, যুক্তরাষ্ট্রকে ইইউ’র সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৬৭ Time View

ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, ভেনিজুয়েলায় চলমান সংকট শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে সমাধান করতে হবে।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেছেন।

ফেডেরিকা মোগেরিনি বলেছেন, ভেনিজুয়েলার ভেতরে বা বাইরে থেকে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। ভেনিজুয়েলায় বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে দেয়া যাবে না।

মোগেরিনি বলেন, ভেনিজুয়েলার চলমান সংকটের জন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কারণ দায়ী।শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এ সংকটের সমাধান করতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি ভেনিজুয়েলায় দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণ করেন নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদো প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। গুয়াইদোকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে মার্কিন সরকার। গুয়াইদোকে ক্ষমতায় বসাতে প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : আনাদুলু নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ