1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

জাহ্ণবীর পায়জামাগুলো শুধু বাকি আছে…

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৭৬ Time View

শ্রীদেবী কন্যা জাহ্ণবী কাপুর এখন বলিউডের আলোচিতদের কাতারে উঠে এসেছেন। সবসময় তাকে ঘিরে থাকে মিডিয়ার আগ্রহী চোখ। সামাজিক মাধ্যমে প্রায়ই দেখা যায় ব্যায়ামাগার থেকে বের হওয়া পরিশ্রান্ত ঝলমলে জাহ্নবীর ছবি। যেগুলো ক্যামেরবন্দি করেন পাপারাজ্জিরা। কিন্তু কেন প্রতিদিন নতুন সব জামা পরে জিমে যাচ্ছেন জাহ্নবী? এত জামা তার আসছেই বা কোত্থেকে? এবার জাহ্নবী নিজেই ফাঁস করলেন কারণ।

শরীর ঠিক রাখতে প্রতিদিন নিয়মিত জিমে যান জাহ্নবী। তার অপেক্ষায় ব্যায়ামাগারের বাইরে দাঁড়িয়ে থাকে পাপারাজ্জিরা। জাহ্নবী গাড়ি থেকে নামতেই শুরু হয় ছবি তোলার প্রতিযোগিতা। গত শুক্রবারেও বরাবরের মতো জিমে যাচ্ছিলেন জাহ্ণবী। খয়েরি রঙের লেগিংস ও একটি টপ পরে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে পাপারাজ্জিদের মধ্যে থেকে একজন কিছু একটা বলে বসেন। প্রত্যুত্তরে জাহ্নবী বলেন, ‘আপনাদের জন্যই তো প্রতিদিন নতুন জামা পরে আসতে হয়, যাতে আপনারা ছবি তুলতে পারেন।’

এছাড়া সম্প্রতি ‘কফি উইথ করন’ অনুষ্ঠানে উপস্থাপক করণ জোহর জাহ্নবীকে জিজ্ঞেস করেন, ‘তোমার যে এত ছবি ভাইরাল হয় কীভাবে? তুমি কি পাপারাজ্জিদের ডেকে আন?’ জবাবে জাহ্নবী বলেছিলেন, ‘আমার ডাকতে হয় না। তারা নিজে থেকেই আমার জন্য অপেক্ষা করেন। আমি বরং তাঁদের না আসতে অনুরোধ করেছিলাম। বলেছিলাম, ভাই জিমে আসার জন্য আমার আর জামা নেই। এখন কেবল পায়জামাগুলোই বাকি।’

উল্লেখ্য, ইদানিং কারিনা কাপুরকেও দেখা যাচ্ছে প্রতিদিন নতুন নতুন জামা পরে জিমে যেতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ