1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
চার দশক পর ফিরছে ‘গ্রাম সরকার’, কাজ করবে যেভাবে পাসের হার ও জিপিএ-৫ দুটোতেই বোর্ডে শীর্ষে রাজশাহী জেলা এইচএসসি: রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে ১৪ শতাংশ সোনার দামে বড় পতন, দুই দিনে ভরিতে কমল ৭,১১৫ টাকা ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ চলছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, সর্বনিম্ন বরিশাল বোর্ডে কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢাকা মেডিকেলে মৃত্যু এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২০৪ পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ শিক্ষার্থী

অরুণিমার চরিত্রে আলিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ৮৬ Time View

বলিউডে নির্মিত হতে যাচ্ছে অরুণিমা সিনহার বায়োপিক। অরুণিমা বিশ্বের প্রথম মহিলা যিনি প্রতিবন্ধী হয়েও জয় করেছেন মাউন্ট এভারেস্টসহ আরো ৬টি উঁচু পর্বতের চূড়া।

জাতীয় নারী ভলিবল দলে খেলা অরুনিমাকে ২০১১ সালে একদল ডাকাত ট্রেনে ডাকাতি করার সময় ছুড়ে ফেলে বাহিরে। এতে মারাত্মক আহত হন অরুণিমা। চিকিৎসার সময় তার পায়ের হাটুর নিচের অংশটুকু কেটে ফেলতে বাধ্য হন ডাক্তাররা। এরপর আর খেলা হয়নি ভলিবল।

তবে ভলিবল না খেললেও নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। ২০১৪ সালে কৃত্রিম পা নিয়ে জয় করেছেন মাউন্ট এভারেস্ট, কিলিমাঞ্জেরো ও মাউন্ট ভিনোসসহ মোট ৬টি পর্বত চূড়া।

এরপর থেকেই ভারতীয় নারীদের কাছে অনুপ্রেরণার এক নাম অরুণিমা। এবার তাকে নিয়ে নির্মিত হবে সিনেমা। সেখানে অরুণিমার চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভাট। এই চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। বলছেন, ‘এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা প্রস্তাব এই চরিত্র।’

ইতোমধ্যেই ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছেন আলিয়া। কিছুটা ওজন বাড়িয়েছেন তিনি। ভিবেক রানাঘাছরি ও করণ জোহরের যৌথ প্রযোজনায় নির্মিত হবে ছবিটি। এর বেশ কয়েকটি দৃশ্যধারন করা হবে মাউন্ট এভারেস্টে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ