1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

হয়রানির ব্যাখ্যা দিলেন না অভিনেত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৭০ Time View

বলিউডে যৌন হয়রানির যতগুলো অভিযোগ উঠেছিল, সেগুলোর মধ্যে অন্যতম আলোচিত ছিল ইরানি মডেল ও অভিনেত্রী এলনাজ নরোজির ঘটনাটি। চলচ্চিত্রকার বিপুল অমৃতলাল শাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন তিনি। সম্প্রতি সেই অভিযোগের শুনানির আয়োজন করা হয়েছিল। নরোজির মুখোমুখি হয়ে অভিযোগ শুনতে সম্মত হয়েছিলেন পরিচালক। এমনকি অভিযোগ প্রমাণিত হলে বিচারের মুখোমুখি হতেও রাজি ছিলেন তিনি। তবে যৌন হয়রানির ব্যাখ্যা দিতে পারেননি অভিনেত্রী। এমনকি শুনানিতে হাজিরই হননি তিনি।

বলিউডে প্রিভেনশন অব সেক্সুয়াল হ্যারেসমেন্ট (পিওএসএইচ) গঠিত এক কমিটি চিঠি দিয়ে অভিনেত্রী এলনাজ নরোজিকে শুনানির জন্য আহ্বান করে। ১১ দিন পর গত ২৬ জানুয়ারি ফিরতি এক ই-মেইলে নরোজি লেখেন, ‘এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। বিপুল শাহর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পর আপনাদের সহযোগিতা আমার দরকার হবে। আমার আইনজীবীর সঙ্গে কথা না বলে এই মুহূর্তে আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারছি না।’

ইরানি মডেল ও অভিনেত্রী এলনাজ নরোজির অভিযোগ তদন্তের জন্য পিওএসএইচ কমিটি ‘নমস্তে ইংল্যান্ড’ ছবির পরিচালক বিপুল শাহকে জিজ্ঞাসাবাদ করে। সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (আইএফটিডিএ) অব্যাহতি দিয়েছে তাঁকে। আইএফটিডিএর পক্ষ থেকে জানানো হয়, মামলার শুনানির সময়ে এলনাজ কোনো রকম সহযোগিতা করেননি। কোথায় কীভাবে তিনি যৌন হয়রানির শিকার হয়েছেন, সেসব প্রশ্নেরও জবাব দিতে পারেননি। তবে এলনাজের মুখোমুখি হতে এবং কমিটির বিচার মাথা পেতে নিতে প্রস্তুত ছিলেন বিপুল শাহ।

#মি টু আন্দোলন চলাকালীন গত বছরের অক্টোবরে এলনাজ নরোজি অভিযোগ করেছিলেন বলিউড পরিচালক বিপুল শাহর বিরুদ্ধে। তাঁর অভিযোগ ছিল, একটি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ দেওয়ার কথা বলে বিপুল একাধিকবার তাঁর অডিশন নিয়েছিলেন। অডিশন চলাকালীন নানাভাবে তাঁকে হয়রানি করেন তিনি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ