1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

মোগাদিসুতে আল-শাবাবের হামলায় নিহত ২৯

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৫২ Time View

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ফের আল-শাবাবের হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ একটি হোটেল ও বিচারকের বাসভবনে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের হামলায় ২৯ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর মোগাদিসুর মাকা আল-মুকাররম হোটেল ও এক বিচারকের বাসভবনে হামলা চালায় জঙ্গিগোষ্ঠীটি। এতে আহত হয়েছেন আরো অন্তত ৮০ জন।

নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে আল-শাবাবের যোদ্ধাদের গুলি বিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটে। রাতভর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের অবসান হয় শুক্রবার সূর্যোদয়ের পর।

হামলার কথা স্বীকার করেছে আল-কায়েদা সংযুক্ত জঙ্গিগোষ্ঠী আল-শাবাব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ