1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি লালনের মানবতাবাদী দর্শন ভারত বাংলাদেশ বন্ধুত্বের সেতু বললেন হাইকমিশনার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, আটকাল পুলিশ

ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান! অভিযোগ ভারতের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ৬৫ Time View

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে ভারত। মঙ্গলবার ও বুধবার দুই দেশের হামলা পাল্টা হামলার সময় এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লিতে যৌথ সংবাদ ব্রিফিংয়ে ভারত এ অভিযোগ করে। দেশটির সেনা, নৌ ও বিমানবাহিনী এই ব্রিফিংয়ের আয়োজন করে। এতে ভারতের এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে।

আরজিকে কাপুর জানান, পাকিস্তান ভারতের ভূখণ্ডে অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল ব্যবহার করেছে। তিনি অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইলের কিছু ধ্বংসাবশেষও দেখান।

সংবাদ সম্মেলনে একটি এঅ-১৬ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষও দেখানো হয়। পাকিস্তানের ওই বিমানটি ভারত সীমান্তে প্রবেশ করলে সেটি ভূপাতিত করা হয়। বিমানের ভাঙা অংশ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাজোরিতে পড়েছিল।

এদিকে ভারত অভিযোগ করেছে, যে ক্ষেপণাস্ত্রের প্রমাণ তারা হাজির করে তা মূলত অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল বা অ্যামর‍্যাম নামে পরিচিত। এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের মিগ-২১ বিসন যুদ্ধজাহাজটিকে ভূপাতিত করেছে তারা।

এ ক্ষেপণাস্ত্রগুলো শুধু জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হবে এমন শর্তে তা যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছিল পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ