1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘বড় কিছুর’ ইঙ্গিত কাশ্মীরে! সেনাদের ছুটি বাতিল, খাদ্য মজুদের নির্দেশ নাগরিকদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ Time View

পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই যেন বদলাচ্ছে কাশ্মীরের চেহারা। উত্তেজনা ছাপিয়ে জাঁকিয়ে বসছে আতঙ্ক। গত ২৪ ঘন্টায় দ্রুত গতিতে পরিস্থিতি বদলেছে। তাতে বড় কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেই মত অনেকের।

সূত্রের খবর, কাশ্মীরে মোতায়েন সমস্ত ভারতীয় সেনা-জওয়ানদের ছুটি বাতিল করা হয়েছে।

রিজার্ভ জওয়ানদের নোটিশ পাঠিয়ে তৈরি থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক সঙ্গে ১০০ কম্পানি বাহিনী এই এলাকায় মোতায়েন করা নজিরবিহীন একটি পদক্ষেপ বলে মনে করছে বিভিন্ন মহল।

ছাড়াও জম্মু কাশ্মীর প্রশাসন সাধারণ মানুষের সমস্যাকে মাথায় রেখে ওষুধ এবং রেশন মজুদ করার কথা বলেছে। এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে। পুরো কাশ্মীরে উচ্চ সতর্কতা জারি করা রয়েছে।

জানা গিয়েছে, জওয়ানদের ডিউটিও ভাগ করে দেওয়া হয়েছে। সেই মতো মোতায়েন করা হয়েছে বাহিনী। নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সীমান্তের দায়িত্বে থাকছে বিএসএফ জওয়ানরা। জম্মু-কাশ্মীরের ভেতরের অঞ্চলগুলিতে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷ এই পরিস্থিতি অনেকের মনেই যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি করেছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ