1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

হাসপাতালে জাহিদ হাসান

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭১ Time View

জাহিদ হাসান ঠাণ্ডা জনিত সমস্যায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে গত চারদিন ধরে ভর্তি আছেন। তার অসুস্থতার খবর জানিয়েছেন অভিনেতা জামিল হোসেন। গত ১৭ ফেব্রুয়ারি জাহিদ ভাই হাসপাতালে ভর্তি হন।

গত ১০ ফেব্রুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান। সেখান থেকে ঠাণ্ডা লাগে। ৭ দিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

চিকিৎসক জানিয়েছেন, ঠাণ্ডাজনিত সমস্যা, প্রেসার, ডায়াবেটিস এসব কারণে জাহিদ হাসান অসুস্থ হয়ে পড়েন। তবে, এখন এই অভিনেতার শারীরিক অবস্থা অনেকটাই ভালো। সব ঠিক থাকলে আজ দুপুরেই হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার কথা।

অভিনেতা জামিল বলেন, জাহিদ ভাই এখন ভালো আছেন। তবে তার পুরোপুরি সুস্থ হতে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে। তবে ডাক্তার বলেছেন, ভয়ের আর কোনো কারণ নেই। জাহিদ ভাই সবার কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ