1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

গুঞ্জনে কান দেবেন না : প্রিয়াঙ্কা চোপড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৩ Time View

মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস ও বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া এখন নিজেদের প্রতিশ্রুতি পূরণে ব্যস্ত সময় পার করছেন। এবারের ভালোবাসা দিবসে মুক্তি পায় প্রিয়াঙ্কার ‘ইজ নট ইট রোমান্টিক’ এবং চিত্র সমালোচকদের কাছ থেকে বেশ ভালো ভালো রিভিউ পান।এ সময় মার্কিন সাংবাদিকরা বেশ কয়েকটি ছবি তোলেন প্রিয়াঙ্কার।

ছবিতে প্রিয়াঙ্কাকে বরাবরের মতো খুবই সুন্দর লাগছে, তবে ছবি প্রকাশের পর অন্তঃসত্ত্বার গুঞ্জন চরমে উঠেছে। এ গুঞ্জনের মধ্যে জল ছিটান প্রিয়াঙ্কা নিজেই! সম্প্রতি একটি মার্কিন সাময়িকীকে দেওয়া সাক্ষাত্কারেও প্রিয়াঙ্কা একটি সন্তান নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

হলিউডি ছবি ‘ইজ ইট নট রোমান্টিক’-এর প্রিমিয়ারে গণমাধ্যমকর্মীদের প্রিয়াঙ্কা বলেন, ‘অবশ্যই আমরা সন্তান নিতে চাই। কিন্তু যখন সঠিক সময়টি আসবে, তখন।’ প্রিয়াঙ্কা আরো বললেন, গুঞ্জনে কান দেবেন না।’

প্রিয়াঙ্কা খবরটি মিথ্যা জানালেও তার পরিবারের কেউ এই খবরের সত্যতা নিয়ে এখনো কোনো বিবৃতি দেননি।

প্রিয়াঙ্কা জানান, তারা স্বামী-স্ত্রী দুজনই কাজ ভালোবাসেন, কাজের সঙ্গে রয়েছে তাদের দৃঢ় বন্ধন। আর একে অপরের কাজে সহায়তা করেন তারা। সন্তান চান এটা সত্যি, তবে এ নিয়ে খুব বেশি চিন্তা করেন না তিনি। প্রিয়াঙ্কা নিশ্চিত, জৈব নিয়মেই তা হবে। তবে এখনকার খবরটি মিথ্যা।

শিগগিরই সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিংয়ে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। এই ছবিটি অল্প বয়সে জটিল রোগে ভোগা আয়শা চৌধুরীকে নিয়ে নির্মিত। জীবনের শেষ দিনগুলোতে যিনি প্রেরণাদায়ী বক্তা হিসেবে কাজ করেছেন। এতে আরো রয়েছেন দঙ্গলকন্যা অভিনেত্রী জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ