1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আর্জেন্টাইন রেফারি নিয়ে চিন্তিত নন ফরাসি কোচ দেশম ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন যারা ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের আট সেনাসদস্য নিহত বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত গ্রীষ্মের ছুটিতে টানা ৯ দিন বন্ধ থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয় তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ৫১ জন গ্রেপ্তার তাজিকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ

নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৫ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন। বলেছেন, নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়। আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন উপলক্ষে এ নির্দেশ দিয়েছেন সিইসি।

আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচন, ২০টি ওয়ার্ডের নির্বাচন এবং ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সিইসি বলেন, সব ভোটার যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে বিষয়ে ভূমিকা রাখতে হবে। নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য আপনাদের নিরপেক্ষ থাকতে হবে। প্রার্থীর এজেন্টদের নিরাপত্তা দিতে হবে।

উপজেলা ও সিটি নির্বাচনে বিএনপিসহ অন্য অনেক দল অংশ না নেওয়ায় সিইসি বলেন, সবদল অংশগ্রহণ না করলে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নাই। তবে তারা অংশ না নিলেও নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ