1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যবসা-বাণিজ্য সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানোর নির্দেশ ‘রুমিন ফারহানার বক্তব্যে সহ্যসীমা পার হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে’ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ ফুটবল দল নতুন পথচলার শুরুতে পরিপূর্ণ ম‍্যাচ খেলার উচ্ছ্বাস স্কালোনির ভারতের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও বিশ্রামে রাশিদ-ইব্রাহিম হবিগঞ্জ-মৌলভীবাজার ধর্মঘট: ঢাকা-সিলেট মহাসড়কে আটকা শত শত যানবাহন চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈষম্য করে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে: সাদিক কায়েম ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির বালিতে দুর্ঘটনায় আহত বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা বীরগঞ্জে ডাঙ্গা যুবসমাজের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘বলকানের কসাই’ রাতকো ম্লাদিচের বিচার স্থগিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মে, ২০১২
  • ১৭৪ Time View

বলকানের কসাই হিসেবে খ্যাত সাবেক বসনীয় সার্ব জেনারেল রাতকো ম্লাদিচের বিচার কাজ স্থগিত করেছে আন্তর্জাতিক আদালত।  মাত্র একদিন আগেই বুধবার হল্যান্ডের দ্য হেগ শহরে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ আদালতে রাতকো ম্লাদিচের বিচারের কার্যক্রম শুরু হয়।

৯০’র দশকে ইউগোস্লাভিয়ার গৃহযুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গঠিত হয় এই যুদ্ধপরাধ আদালত। বুধবার প্রথমবারের এই আদালতে উপস্থিত করা হয় রাতকো ম্লাদিচকে।

বৃহস্পতিবার শুনানির দ্বিতীয় দিনে আদালতের প্রধান বিচারক আলফোনস ওরি মামলার শুনানি অনির্দিষ্ট কালের জন্য স্থগিতের ঘোষণা দেন। শুনানি স্থগিতের কারণ হিসেবে আদালত কৌসুলিদের ভুলকে উল্লেখ করেন। তবে উরি বলেন বিচারকরা এখনও কৌসূলিদের ভুলের মাত্রা ও এর প্রতিক্রিয়া পর্যালোচনা করছেন। মামলা শুরুর নতুন দিন খুব দ্রুত ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম জানায় কৌসূলিরাও তাদের ভুল স্বীকার করেন এবং মামলার শুনানি স্থগিতের ব্যাপারে তাদের তরফে কোনো আপত্তি নেই বলে জানান। শুনানি শুরুর পূর্বে ম্লাদিচের আইনজীবিরা মামলার কার্যক্রম ছয়মাস পেছানোর আবেদন জানিয়েছিলেন, কিন্তু তাদের সেই আবেদন প্রত্যাখ্যান করে আদালত।

ম্লাদিচের বিরুদ্ধে উপস্থাপিত অভিযোগপত্রে কৌসূলিরা সেব্রেনিৎসা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টির ওপর আলোকপাত করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে নৃশংস গণহত্যা সংঘটিত হয় বসনিয়ার সেব্রেনিৎসা শহরে।

রাতকো ম্লাদিচের নেতৃত্বাধীন সার্ব সেনারা ১৯৯৫ সালে সেব্রেনিৎসা শহরে প্রায় ৮ হাজার বসনীয় মুসলিমকে ঠাণ্ডা মাথায় হত্যা করে। নিহতদের সবাই ছিলেন পুরুষ ও বালক। তার বিরুদ্ধে বসনিয়ার রাজধানী সারায়েভো নগরী অবরোধের সময় ১০হাজার বেসামরিক বসনীয় নারী পুরুষকে হত্যা সহ মোট ১১ টি অভিযোগ আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ