1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

রাত ১২টায় মাঠে ঢুকবেন সা’দপন্থীরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭২ Time View

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেন জুবায়েরপন্থিরা। মহান সৃষ্টিকর্তার দরবারে শান্তি ও সমৃদ্ধি কামনায় ওঠে লাখ লাখ হাত। অংশ নেয়া মানুষের আশা, সব ভেদাভেদ ভুলে এগিয়ে যাবে ইসলাম প্রচারের কাজ।

এদিকে, রাত ১২টার পর টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা মাঠে ঢুকবেন সা’দপন্থীরা। সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের চারদিনের ইজতেমা।

আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। আল্লাহর দরবারে একসঙ্গে উঠেছে লাখো হাত। অশ্রুধারায় ভাষাহীন আকুতি। ১৬০ একরের ময়দান ছাড়িয়ে এয়ারপোর্ট রোড, আবদুল্লাপুর, উত্তরা, টঙ্গী স্টেশন রোডসহ আশপাশের সব এলাকায় যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে । পাপ মোচনের প্রার্থনার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করেছেন।

৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের আগ থেকেই ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের ঢল নামে। বাংলায় মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা জোবায়ের।

একদিন বাড়িয়ে টানা চারদিন হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী সা’দপন্থীরা কাল থেকে দু’দিন ইজতেমা পালন করবেন। আর সোমবার দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ