1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৩৭ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সময়মতো সব প্রকল্পের কাজ সমাপ্ত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্পন্ন প্রকল্পের কাজ শেষ করতে হবে। অন্যথায় কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কাজের গতি আনতে হবে।

আজ শুক্রবার বিকালে কুমিল্লার লাকসামে প্রজ্ঞাজ্যোতির মহাস্থবির বরণ উৎসব ও বৌদ্ধ ধর্মীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আর্থিকখাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও মাদক নির্মূলসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের সঙ্গে সবাইকে একযোগে কাজ করতে হবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্পন্ন প্রকল্পের কাজ শেষ করতে না পারলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, এ সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সব কাজের গতি আনতে হবে। তা হলে গ্রামের মানুষ উন্নত জীবনযাত্রার সুবিধা পাবেন। এর ফলে শহরমুখী জনস্রোত রোধ করা সম্ভব হবে এবং সবার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ