1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

বাংলাদেশিকে হত্যায় এবার সৌদি নাগরিকের শিরশ্ছেদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১১৬ Time View

সৌদি প্রবাসী বাংলাদেশিকে হত্যার দায়ে এবার সৌদি নাগরিকেরই শিরশ্ছেদ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ওই সৌদি নাগরিকের শিরশ্ছেদ করা হয়।

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।

সুলতান আল সাহলি নামের ওই সৌদি নাগরিক ছিনতাইয়ের উদ্দেশে বাংলাদেশি নাগরিককে এলোপাতারি ছুরিকাঘাতে খুন করে।

বৃহস্পতিবারের এই শিরশ্ছেদের মাধ্যমে চলতি বছর সৌদি আরবে ২৬ জনের শিরশ্ছেদ করা হলো। ২০১১ সালে দেশটিতে ৭৬টি শিরশ্ছেদের ঘটনা ঘটে।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শিরশ্ছেদের শাস্তির তীব্র নিন্দা জানানো অব্যাহত রেখেছে। যদিও সৌদি সরকার শরীয়া আইনের বিকল্প ভাবছে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ