1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প ৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

সোহরাওয়ার্দী থেকে বিভিন্ন হাসপাতালে রোগী স্থানান্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৩ Time View

রাজধানীর শেরে-বাংলা নগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুনের ঘটনায় সেখানকার রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন লাগার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে রোগীদের দ্রুত সরিয়ে নেয়। অনেক রোগী ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালসহ পাশের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গিয়ে আশ্রয় নেয়। বেশকিছু রোগীকে তাৎক্ষণিক পাশের মাঠে রাখা হয়েছে।

ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক আলাউদ্দিন জানান, সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে প্রস্তুতি নিতে শুরু করি। ১০০ জন রোগীর এন্ট্রি করা সম্ভব হয়েছে। তাদের সবাইকে সার্জারি, মেডিসিন ও গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আইসিইউতে নেওয়া হয়েছে ছয়জনকে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটে সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় ও নিচ তলায়। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ