1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

ইরানে আত্মঘাতী বোমায় ২৭ সেনা নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৫ Time View

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছে। গতকাল বুধবার এ হামলার ঘটনা ঘটে। হামলায় আরো অন্তত ১৩ জন আহত হয়েছে।

সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে বলে জানা গেছে। তারা ইরানের দক্ষিণপূর্বাঞ্চলের সংখ্যালঘু বালুচ জনগোষ্ঠীর অধিকার আদায়ে সশস্ত্র সংগ্রাম করছে।

পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলার এ ঘটনাটি ঘটে। গার্ড বাহিনীর সদস্যরা বাসে করে যাওয়ার সময় এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা করে।

বিপ্লবী গার্ডের এক বিবৃতিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে।

সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল হামলার দায় স্বীকার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ফার্স।

১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের ঠিক পরেই গড়ে তোলা হয়েছিল বিপ্লবী গার্ড বাহিনী, যাদের প্রধান দায়িত্বই হল সে দেশে ওই বিপ্লবের ঐতিহ্যকে রক্ষা করা। তাদের নিজস্ব পদাতিক, নৌ ও বিমান সেনা পর্যন্ত রয়েছে – আর এই বাহিনী সরাসরি সর্বোচ্চ নেতার আশীর্বাদধন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ