1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

৩০তম বিসিএস : নিয়োগ পেলেন ২২৬২ জন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৬০ Time View

ত্রিশতম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ২৬২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগকৃতদের আগামী ৩ জুনের মধ্যে নিজ নিজ ক্যাডারের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে কাজ যোগদান করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ সংক্রান্ত এক আদেশ জারি করে।

নিয়োগ পাওয়া প্রার্থীদের মধ্যে প্রশাসন ক্যাডারে ২৭৭ জন, স্বাস্থ্য ক্যাডারে ৫৬০ জন, পুলিশ ক্যাডারে ১৮৭ জন, কৃষি ক্যাডারে ৫৫ জন, পররাষ্ট্র ক্যাডারে ২০ জন, মৎস্য ক্যাডারে ৫৬ জন, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে ৩৯ জন, আনসার ক্যাডারে ৪২ জন, শুল্ক ও আবগারী ক্যাডারে ৫৩ জন, কর ক্যাডারে ৩৫ জন, অর্থনৈতিক ক্যাডারে ২৫ জন, খাদ্য ক্যাডারে ১০ জন, পরিবার পরিকল্পনা ক্যাডারে ১৫ জন, ডাক ক্যাডারে ছয় জন, সমবায় ক্যাডারে সাত জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডারে পাঁচজন, তথ্য ক্যাডারে (সাধারণ) তিনজন, তথ্য (অনুষ্ঠান) ক্যাডারে ১২ জন এবং বাণিজ্য ক্যাডারে দুই জন রয়েছেন।

আদেশে বলা হয়েছে, প্রাথমিক পদে ২০০৯ সালের জাতীয় বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন তারা।

আদেশে বলা হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগ না দিলে ওই প্রার্থীরা চাকরিতে যোগদানে সম্মত নয়, ধরে নিয়ে তাদের নিয়োগপত্র বাতিল বলে গণ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ