1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

ডেমোক্রেসি এখন নমোক্রেসি আর মোদিক্রেসিতে পরিণত হয়েছে : মমতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৪ Time View

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, দেশে এখন দুই গব্বর আছে। তারাই দেশ চালাচ্ছে। সবাইকে ভয় দেখাচ্ছে। তাদের ভয় দেখানোর মেয়াদ আর ২০ দিন। তারপর ভোট ঘোষণা হয়ে যাবে। তখন প্রশাসন নির্বাচন কমিশনের হাতে থাকবে।

তিনি আরো বলেন, ডেমোক্রেসি এখন নমোক্রেসি আর মোদিক্রেসিতে পরিণত হয়েছে। আমি সংসদে গিয়ে দেখলাম, প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বড় ছবি লাগানো হয়েছে। এটা দেখে ভালো লাগল। অটল মোদির মতো মানুষ ছিলেন না। আমি ছবি দেখে বলে এলাম, কিছুটা জায়গা রেখে দিন, মোদির ছবিও লাগাতে হবে।

মমতা আরো বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্তি বেশি। আমরাই লড়ব। সমঝোতা হলেও ভোট আসবে না। আমরা এ সবে অভ্যস্ত। দিল্লির ধর্না মঞ্চ থেকে বুধবার এই বার্তাই দিলেন মমতা।

মমতা আরো বলেন, কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে আমাদের লড়াই রাজ্য স্তরে। কেন্দ্রে আমাদের লড়াই মোদির বিরুদ্ধে। সেই লড়াই আমরা করব। দিল্লিতে আপের শক্তি বেশি হলে তারা লড়বে, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবুর শক্তি বেশি হলে তার দল লড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ