1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

সমাবেশে বক্তব্য দেয়ার পর সংসদ ভবনেও যাবেন মমতা ব্যানার্জি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ Time View

যন্তরমন্তরে বিরোধীদের মেগা সমাবেশে উপস্থিত থাকতে মঙ্গলবার রাতেই দিল্লিতে গেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার সংসদেও যাওয়ার কথা রয়েছে তার।

এছাড়া, দিল্লির একটি সরকারি অনুষ্ঠানেও তিনি উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বুধবার যন্তরমন্তরে আপ-এর একনায়কতন্ত্র হঠাও, দেশ বাঁচাও সভামঞ্চ থেকে বক্তব্য দেবেন মমতা।

তার পরই সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের অফিসে যাবেন তিনি। এছাড়া, সংসদে গিয়ে তিনি অন্যান্য রাজনৈতিক দলের সাংসদ ও বিধায়কদের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। তৃণমূলের এক নেতা জানান, বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে থাকার কথা মমতার।

তিনি আরো বলেন, যে রকমভাবে সূচি সাজানো হয়েছে, তা থেকে জানা যাচ্ছে, ১২ ফেব্রুয়ারি দিল্লিতে এসে ১৩ ফেব্রুয়ারি আপ যে বিরোধীদের মেগা সমাবেশের আয়োজন করেছে, সেখানে উপস্থিত থেকে বক্তব্য পেশ করবেন মমতা। তাছাড়া, বিরোধী দলের একাধিক নেতার সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।

বর্তমানে বিরোধী জোটের অন্যতম প্রধান মুখ থেকে প্রধান মুখ হয়ে ওঠার দিকে ক্রমশ এগিয়ে চলেছেন মমতা ব্যানার্জি। গত ১৯ জানুয়ারি ব্রিগেডের মহাসমাবেশ থেকে তার দেয়া ‘বিজেপি হঠাও’ ধ্বনি পৌঁছে গেছে এবং সাড়া পেয়েছে দেশের প্রায় সমস্ত বিজেপি-বিরোধী রাজনৈতিক দলের কাছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ