1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

পদ্মার ইলিশ নিজেদের নদীতে নিতে ভারতের নতুন কৌশল

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৭ Time View

বাংলাদেশের পদ্মার ইলিশ যেন সাঁতার কেটে ভারতের এলাহবাদ পর্যন্ত পৌঁছাতে পারে সেজন্য ফারাক্কা বাঁধের স্লুইট গেটগুলো খোলা রাখার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফারাক্কা বাঁধের স্লুইস গেটগুলো প্রত্যেকদিন চার ঘণ্টা আরো ওপরে তুলে রাখা হবে।

ইলিশ যাতে অবাধে ভারতের এলাহাবাদে ঢুকতে পারে সে লক্ষ্যে নেয়া এ সিদ্ধান্ত চলতি বছরের জুন থেকে কার্যকর হবে। প্রত্যেক বছর ডিম ছাড়ার মৌসুমে (জুন মাসে) সমুদ্রের লোনা পানি থেকে বাংলাদেশের নদীগুলোতে উঠে আসে মা ইলিশ।

ফারাক্কা বাঁধের নেভিগেশন লকের কারণে বাঁধ পার হয়ে ভারতের দিকে যেতে পারতো না ইলিশ। ফলে বাংলাদেশের ভেতরেই ইলিশ অবাধ চলাচল করে।

গঙ্গার জীববৈচিত্র্য সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পানি সম্পদ মন্ত্রী নিতীন গাদকরী। ইলিশ যেন সহজেই ফারাক্কা পার হয়ে উজানের দিকে এলাহাবাদে ঢুকতে পারে সেজন্য নেভিগেশন লকের ডিজাইন পরিবর্তন করা হয়েছে।

ভারতীয় নৌ-পরিবহন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান প্রবীর পাণ্ডে বলেছেন, প্রত্যেকদিন রাত ১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গেটগুলো খুলে রাখা হবে। কারণ এই সময়েই ইলিশ চলাচল করে।

দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই ব্যবস্থা কার্যকর হলে ভারতে ইলিশ বেশি পরিমাণে পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ