1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

বিজেপি বিরোধী সভায় যোগ দিতে কাল দিল্লি যাবেন মমতা ব্যানার্জি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬০ Time View

নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বুধবার বিজেপি বিরোধী নেতাদের নিয়ে দিল্লিতে বিরাট জনসভার আয়োজন করেছে আম আদমি পার্টি। সেই সভায় যোগ দিতে মঙ্গলবার রাজধানীতে যাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সোমবার তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে থাকার কথা মুখ্যমন্ত্রীর। তৃণমূলের এক নেতা জানান, এখন পর্যন্ত যা সূচি, তাতে এটুকু বলতে পারি, ১২ ফেব্রুয়ারি দিল্লির উদ্দেশে রওনা দেবেন মমতা ব্যানার্জি। ১৩ ফেব্রুয়ারি আপ-এর ডাকা সভায় উপস্থিত থাকবেন তিনি। এছাড়া, অন্যান্য বহু বিরোধী নেতার সঙ্গেও দিল্লি গিয়ে সাক্ষাৎ করবেন তিনি।

১৩ ফেব্রুয়ারি আপ-এর যে জনসভাটি হওয়ার কথা দিল্লির যন্তরমন্তরে, তার স্লোগান হলো একনায়কতন্ত্র হঠাও, দেশ বাঁচাও। মমতা ব্যানার্জির ব্রিগেডে ডাকা জনসভায় ১৯ জানুয়ারি যে যে বিরোধী নেতা উপস্থিত ছিলেন, তারাও উপস্থিত থাকবেন কেজরিওয়ালের ডাকা এই সমাবেশে।

যদিও, কংগ্রেস আপ-এর ডাকা সভায় উপস্থিত যে থাকবে না, তা একপ্রকার নিশ্চিত। তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়ডু উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ