1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

ফের উত্তাল ফ্রান্স

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৩ Time View

জ্বালানি তেলের দাম ও জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রতিবাদে ফ্রান্স জুড়ে ফের ব্যাপক বিক্ষোভ হয়েছে। দাবি আদায়ে ইয়েলো ভেস্টধারীরা শনিবার ১৩তম সপ্তাহের মতো আন্দোলনে নামলে ফের উত্তাল হয়ে ওঠে রাজপথ। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষসহ অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন। আন্দোলনের মধ্যেই হামলা হয়েছে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষের প্রধান রিচার্ড ফেরান্ডের বাসভবনে।

স্থানীয় সময় শনিবার বিক্ষোভের শুরুতেই বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা। পরে পুলিশও পাল্টা ব্যবস্থায় ‘স্টিং বল গ্রেনেড’ ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এ-সময় আহত হন বেশ কয়েকজন।

রাজধানী প্যারিস ছাড়াও দেশটির অন্যান্য শহরেও কমবেশি সংঘর্ষ হয়েছে। প্রায় অর্ধলক্ষ মানুষ নিজেদের দাবি আদায়ে ১৩তম সপ্তাহের মতো নেমে আসে রাস্তায়। মোড়ে মোড়ে পূর্ব সতর্কতা থাকার পরেও, আন্দোলনকারীদের সামলাতে বেগ পেতে হয় প্রশাসনকে।

এর মধ্যেই হামলা হয়েছে ফরাসি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ও পার্লামেন্টের নিম্নকক্ষের সভাপতি রিচার্ড ফেরান্ডের বাসভবনে। এতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন মহল ইয়েলো ভেস্ট আন্দোলনকারীদের ব্যাপক সমালোচনা করেন।

কেবল রাজপথ নয়, আন্দোলনকারীরা দেয়ালে ছবি এঁকেও তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন। তারা বলেন, মনে যা এসেছে আমরা অঙ্কন করছি। সরকারের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সবদিক থেকেই চলবে।

ফ্রান্সের মোটরযান আইন অনুযায়ী, প্রতিটি গাড়িতেই বিশেষ নিরাপত্তা জ্যাকেট রাখতে হয়। এর রঙ অনেকটা সবুজ-হলুদ। আন্দোলনকারীরা এই জ্যাকেট পরে বিক্ষোভের সূচনা করেন বলে আন্দোলনটি পরিচিতি পায় ‘ইয়েলো ভেস্ট’ নামে। জ্বালানি তেলের ওপর কর বৃদ্ধি, জীবনযাপন ব্যয় বাড়াসহ নানা দাবিতে পালিত হচ্ছে এ কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ