1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সংসদ অধিবেশনে যোগ দিলেন ক্রিকেটার মাশরাফি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬১ Time View

একাদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মঙ্গলবার বিকেলে অধিবেশনের শুরুতে সংসদে প্রবেশ করেন তিনি।

সংসদ লবিতে দেখা যায়, মাশরাফি বিন মর্তুজা গায়ে স্যুট-কোট পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সংসদে প্রবেশ করতে। অধিবেশন কক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে ৭নং সারিতে নিজের আসনে বসেন তিনি। এসময় তার আশপাশের এমপিদের মধ্যে এক ধরনের কৌতূহল দেখা দেয়। সংসদে উপস্থিত অন্যান্য এমপি ও সংসদের কর্মচারীদের সঙ্গে তাকে কথা বলতেও দেখা যায়।

এদিকে মাশরাফি যখন সংসদ কক্ষে প্রবেশ করেন তখন মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর চলছিল। তাও আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এর আগে সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। গত ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও সেসময় বিপিএলের কারণে ব্যস্ত থাকায় অধিবেশনে যোগ দিতে পারেননি। শপথ গ্রহণের পর গতকালই প্রথম সংসদে আসেন মাশরাফি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ