1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মূল আসামি সালেককে যা বলতে চান জাহালম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৫ Time View

ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত আবু সালেকের পরিবর্তে বিনা দোষে তিন বছর কারাভোগ করেছেন পাটকল শ্রমিক জাহালম। আদালতের নির্দেশে রবিবার দিবাগত রাতে কাশিপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

মুক্তি পাওয়ার পর জাহালম কারাগারে নিজের অভিজ্ঞতা গণমাধ্যমকে জানিয়েছেন। এছাড়া যার পরিবর্তে জাহালম কারাভোগ করেছেন তাকে এক নজর দেখতে চান তিনি।

মুক্তি পাওয়ার পর জাহালম বলেন, ‘আমার এখন অনেক খুশী লাগতেছে। অনেক খুশী, আনন্দ, হাসি। জেলখানায় কাঁদতে কাঁদতে দিন কেটেছে আমার। মনে হচ্ছিলো আর বাইর হইতে পারুম না ‘

জেলের জীবনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘জেলের জীবন কবরের জীবনের মতো। অনেক কষ্টের। যে গেছে সেই বোঝে কষ্টটা। আর কেউ যেনো এমন জেলে না দেয়।

তিনি বলেন, ‘অনেক কষ্টে ছিলাম জেলে। সেবকের কাজ করতাম। ৪০ জন লোক ছিলো ওয়ার্ডে। ওয়ার্ড মুছতাম সকালে। ভাত পানি আনতাম। তাদের চাদর লুঙ্গি ধুয়ে দিতাম একটু ভালো খাবারের আশায়।’

অভিযুক্ত আবু সালেককে দেখতে চেয়ে জাহালম বলেন, যেই আবু সালেকের জায়গায় জেল খাটলাম তারে দেখতে চাই আমি। কেউ যদি আমার সামনে আনতো তারে। আমি বলতাম তোর কারণে আমার জীবন থেকে তিনটা বছর গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ