1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জাপা প্রার্থী শাফিনের মনোনয়ন বাতিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৪ Time View

ঋণখেলাপি হওয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র পদপ্রার্থী ব্যান্ডশিল্পী মোহাম্মদ শাফিন আহমেদের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম বলেন, ‘শাফিন আহমেদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল করা হয়েছে। উনি (শাফিন আহমেদ) ব্র্যাক ব্যাংকের ঋণখেলাপি। বাংলাদেশ ব্যাংক বলেছে, তিনি ব্র্যাক ব্যাংক সাত মসজিদ রোড শাখার ঋণখেলাপি।’

এদিকে যাচাই-বাছাই শেষে অন্য পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের মো. আতিকুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (সিংহ) থেকে ববি হাজ্জাজ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির (পিডিপি) শাহীন খান এবং স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আব্দুর রহিম।

তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ