1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৫ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। বাংলাদেশে টেকসই নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান রয়েছে। বর্তমানে ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন সে ধরণের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর।

আজ শনিবার সকালে ঢাকা অফিসার্স ক্লাবে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস লিমিটেডের ইউনিট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রপ্তানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী সচেষ্ট।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরও বলেন, সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। মাদক নির্মূলে যা যা করণীয় সরকার তা করবে। আমাদের দেশে মাদক তৈরি হয় না, কিছু সংখ্যক অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত। তিনি মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে সংসদ সদস্য আবু হোসেন বাবলা, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম এবং বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ