1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ

বিয়ের পিঁড়িতে তাহসিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ মে, ২০১২
  • ১৮৩ Time View

লাক্স সুন্দরী তাহসিন। এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে সুপরিচিত হয়ে উঠেছেন। ক্যারিয়ারের এই উঠতি সময়ে প্রেম করে চটজলদি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি। বর নির্মাতা ওয়াহিদ আনাম। আগামী ১৮ মে শুক্রবার পারিবারিকভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মডেল-অভিনেত্রী তাহসিন আর ওয়াহিদ আনামের প্রেমের সম্পর্ক খুব বেশি দিনের নয়। একটি নাটকের শুটিং করতে গিয়েই পরিচয় তাদের। সেখান থেকেই ভালো লাগা আর প্রেমে পড়া। দুজনের পরিবারের সম্মতি নিয়েই পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন করেছেন তারা।  ১৮ মে বিয়ের অনুষ্ঠানের পর বর ওয়াহিদ আনামের বরিশালের বাড়িতে উঠবেন নববিবাহিত দম্পতি। সেখানেই ২১ মে অনুষ্ঠিত হবে তাদের বৌভাত।

মিডিয়ায় তাহসিন-ওয়াহিদের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল কয়েকমাস আগেই। তবে দুজনই সম্পর্কটা স্্েরফ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু নয় বলে উড়িয়ে দিয়েছিলেন দুজনই। এর আগে নির্মাতা ওয়াহিদ আনামের সঙ্গে জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও উপস্থাপক নওশীনের গভীর প্রেমের সম্পর্ক ছিল। সেটি ভেঙে যাওয়ার তাহসিনের সঙ্গে গড়ে উঠে সম্পর্ক। এবার ওয়াহিদ আনাম ও তাহসিন তাদের সম্পর্ককে স্থায়ীরূপ দিতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ