1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ব্রাজিল: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯
  • ৫৮ Time View

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ব্রাজিলের সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরো উন্নয়ন ঘটাতে এবং উন্নয়নের অংশিদার হতে চায়।

আজ বুধবার আব্দুর রাজ্জাকের সঙ্গে সচিবালয় তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেইরা জুনিয়র দেখা করতে এসে এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, আমরা আমাদের কৃষি ক্ষেত্রে সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারি এবং সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো খুঁজে বের করতে পারি। দুই দেশের মধ্যে কৃষির ধারণাগুলো পাস্পারিক বিনিময়ের মাধ্যমে এক্ষেত্রে আরো উন্নয়ন সম্ভব।

ব্রাজিল বাংলাদেশের গার্মেন্টসের একজন বড় ক্রেতা উল্লেখ্য করে তিনি জানান, বাংলাদেশের গার্মেন্টসে উৎপাদিত পণ্য বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো। ব্রাজিলে বাংলাদেশ থেকে প্রথম গো-সম্পদ যায়। যেটি এখন সে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিণত হচ্ছে। ব্রাজিলে একটি গরু দিনে ১শ’ লিটার পর্যন্ত দুধ দেয় এবং প্রতি কিলোগ্রাম মাংস ৫ ডলার।

কৃষি সর্ম্পকিত পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করে আব্দুর রাজ্জাক বলেন, কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তাদের অবহিত করা হয়েছে। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এ সময়ে বাংলাদেশের কৃষি বাণিজ্যিকিকরণ ও প্রক্রিয়াতকরণে ব্রাজিলের কারিগরি সহায়ত চান তিনি।

ড. রাজ্জাক বলেন, বর্তমানে রাজনৈতিক পরিবেশ যে কোনো সময়ের চেয়ে অনেক ভালো এবং বিনিয়োগের নিরাপদ পরিবেশ বিরাজ করছে। বিনিয়োগে নিরাপদ পরিবেশ বজায় রাখতে সরকার প্রশ্রিুতিবদ্ধ। ব্রাজিলের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান কৃষিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ