1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বড় মেয়ে ত্রিশলা কোথায়?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ জানুয়ারি, ২০১৯
  • ৭৪ Time View

জাতীয় শিশু কন্যা দিবসে ছোট মেয়ে ইকরার ছবি শেয়ার করেছিলেন। আর তাতেই সমালোচকদের কটাক্ষের মুখে পড়তে হল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে।

বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সম্প্রতি জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে ছোট মেয়ে ইকরার সঙ্গে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেন সঞ্জয় দত্ত। সেখানে তিনি লেখেন, ‘আমার মেয়েই আমার সম্পদ।’

প্রত্যেক শিশু কন্যাই যাতে তার ভাগের সম্পূর্ণ ভালোবাসা এবং যত্ন পায়, সেই প্রর্থনাও করেন সঞ্জয় দত্ত। কিন্তু, ইকরার ছবি দিয়ে সেই ভালোবাসার কথা প্রকাশ করতেই বাধে গোল। বড় মেয়ে ত্রিশলাকে বাদ দিয়ে কেন ইকরাকে নিয়ে ছবি শেয়ার করলেন সঞ্জু, তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন।

ইকরার সঙ্গে তাঁর বাবার ছবি দেখে কেউ জিজ্ঞাসা করেন, ‘ত্রিশলা কোথায়? যে বাবার এই ছবি দেখে খুব দুঃখ পাবে।’ কারও কথায়, ‘আপনার প্রথম সন্তান ত্রিশলা দত্ত কোথায়? ত্রিশলাই প্রথম সন্তান, যে আপনাকে বাবা বলে ডেকেছিল। কিন্তু, এখন সে কোথায়?’ কারও গলায় আবার ত্রিশলার জন্য আর্জি শোনা যায়। বলা হয়, ‘দয়া করে ত্রিশলাকে ভুলে যাবেন না। আপনি ছাড়া এই পৃথিবীতে ওর আর কেউ নেই।’

যদিও সমালোচকদের কড়া কথার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনও মন্তব্য করেননি সঞ্জয় দত্ত। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ