1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

আগরতলা মাতালেন জিসান খান শুভ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ৬৭ Time View

দেশের বাইরেও যে আমার এত ভক্ত আছে, তা জানা ছিলো না। মনে হচ্ছে গান নিয়ে আমার যে স্বপ্ন, যে আশা তা অনেকটাই প্রাপ্তির পথে। আমার কণ্ঠ, সুর এবং লেখা যেদেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরের মানুষের হৃদয়কে এতটা আন্দোলিত করবে আমি ভাবতে পারি নাই। দেশের ভিতরে অনেক শো করেছি, অনেক মানুষের ভালোবাসাও পেয়েছি। কিন্তু দেশের বাইরে প্রথমবার শো করতে এসে ভক্ত-শ্রোতাদের উল্লাস-উচ্ছ্বাস আমাকে অভিভূত করেছে। এভাবেই মনের কথা প্রকাশ করলেন এই সময়ের আলোচিত কণ্ঠশিল্পী জিসান খান শুভ।

আরো বললেন, আমার খুব গর্ব হচ্ছে যে আমি বাংলাদেশের সন্তান। বিদেশের মাটিতে, বিদেশি ভক্ত-শ্রোতাদের এতটা ভালোবাসা নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমি আর আগরতলাবাসী দুই পক্ষই আপ্লুত। কারণটা হচ্ছে, ভারতের ঐতিহাসিক আগরতলায় গান গাওয়াটা ছিল আমার জন্য স্মরণীয় ঘটনা। আর স্থানীয় জনগণও বাংলাদেশের মাটির গান শুনতে পেয়ে বেশ উচ্ছ্বসিত।

‘কান্ট্রি লাভার্স’ নামে সংগঠনের আমন্ত্রণে সেখানে সংগীত পরিবেশেন করেন শুভ। সংগঠনটি তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে শুভ যখন কণ্ঠ ছাড়েন, শুরু হয় তার ভিনদেশি ভক্তদের উল্লাস। প্রথম গান পরিবেশনের পর হাজারো কণ্ঠে ধ্বনিত হয় ‘ওয়ান মোর..ওয়ান মোর’। এরপর ভক্তদের অনুরোধে পরপর ১০টি গান পরিবেশন করেন জিসান খান শুভ।

এই কনসার্টে ছিলেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জুয়েল মোর্শেদ। তবে গান গাইতে নয়, পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তিনি। কিন্তু ওই যে প্রবাদে আছে ‘ঢেঁকিকে স্বর্গে গেলেও ধান ভাঙতে হয়’। ভক্ত শ্রোতাদের অনুরোধে তিনিও হাতে নিলেন মাইক্রোফোন। মাত করলেন আগরতলার দর্শক-শ্রোতাদের। জুয়েল মোর্শেদ জানালেন- শুধু বাংলা ভাষাভাষিই না, এমনকি ভিনদেশি মানুষও মাতলো বাংলাদেশি জিসান খান শুভর সাংস্কৃতিক পরিবেশনায়। মুহূর্মুহু করতালি, উল্লাস আর ‘বাংলাদেশ’ ধ্বনিতে যেন কেঁপে উঠল আগরতলা।

জুয়েল মোর্শেদ বলেন, আমি নিজেও অবাক যে, জিসান খান শুভ’র এত ভক্তকূল আছে আগরতলায়। তার বাউলিয়া টানে সত্যিই মুগ্ধ হয়েছেন শ্রোতারা। পুরো শোতে গিটারের ঝলকানি দিয়েছেন বাংলাদেশি গিটারিস্ট জিতু। তার গিটারের যাদুতেও মুগ্ধ আগরতলাবাসী। আগরতলা সফর এক কথায়, অসাধারণ। তাদের দেওয়া উষ্ণ অভ্যর্থনা, সম্মান ও সৌজন্যবোধের কথা ভোলার নয়। এছাড়া তাদের আয়োজন ছিল অন্য রকম।

দেশে ফিরেই জিসান খান শুভ ব্যস্ত সময় পার করছেন গান রেকর্ডিং নিয়ে। কথা হচ্ছে দেশে ও দেশের বাইরে একাধিক শো নিয়েও। খুব শিগগিরই শ্রোতারা পাচ্ছেন তার কণ্ঠে নতুন গান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ