1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ওদেরকে আমি অভিশাপ দিচ্ছি : তনুশ্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ৭৩ Time View

ভারতে MeToo মুভমেন্ট শুরু করে যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছেন তনুশ্রী দত্ত। ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন নানা পাটেকর। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তনুশ্রী। জনসমক্ষে এই ঘটনা তুলে ধরে অনেক নিগৃহীতাকেই মুখ খোলার সাহস জোগান তিনি। তবে এখনও বিক্ষুব্ধ তনুশ্রী। যাঁরা যাঁরা তনুশ্রীর অভিযোগকে মিথ্য়ে প্রমাণ করার চেষ্টা করেছেন প্রত্যককে অভিশাপ দিলেন তিনি। বললেন, আমি মন থেকে ওদের অভিশাপ দিচ্ছি।

এক ভারতীয় সংবাদমাধ্যমকে তনুশ্রী বলেন, গণেশ আচার্য্য, এক অকৃতজ্ঞ খারাপ মানুষ। ‘হর্ন ওকে প্লিজ’ ছবিতে আমার জন্য উনি কাজ পেয়েছিলেন। আর তিনিই নানাকে সাহায্য করার জন্য আমার বিরুদ্ধে চলে গেলেন। শুধু নানা পাটেকরই আমায় হেনস্থা করেননি।এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন পরিচালক, প্রযোজক, অভিনেতা প্রত্যেকেই। আমার মামলায় গণেশ আচার্য্য নামও রয়েছে। তিনি মিডিয়ার সামনে আমার নিন্দা করে আমার প্রফেশনাল রেপুটেশন খারাপ করে দিয়েছেন।

তনুশ্রী আরও বলেন, রাখি সাওয়ান্ত, গণেশ আচার্য্য, নানা পাটেকর, রাকেশ সারাঙ্গ ও ছবির প্রযোজক সামি সিদ্দিকি- প্রত্যেককে আমি মন থেকে অভিশাপ দিচ্ছি। যারা যারা আমার নামে অপবাদ দিয়েছে কেউ এই অভিশাপ থেকে মুক্তি পাবেনা। তাদের পরবর্তী প্রত্যেকটা প্রজন্ম এর শাস্তি পাবে। আমি বা আমার পরিবার যেই পরিস্থিতির মুখোমুখি হয়েছি, ওরাও সেই পরস্থিতির মধ্যে পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ