1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

লেফটেন্যান্ট কর্নেল হলেন চার নারী অফিসার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৯
  • ৬০ Time View

বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্সের চার নারী অফিসারকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দফতরে পদোন্নতি প্রাপ্ত চার নারীকে লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে‘মাননীয় প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদি কোর্সের নারী অফিসারদের লে. কর্নেল পদে পদোন্নতি প্রদানের মাধ্যমে সেই পদক্ষেপে আরও এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত চার নারী অফিসার হলেন- মেজর সানজিদা হোসেন (আর্টিলারি), মেজর সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), মেজর ফারহানা আফরীন (আর্টিলারি) এবং মেজর সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)। এ সময় ঊর্দ্ধতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদি কোর্সে নিয়মিতভাবে নারী অফিসার নিয়োগ করা হচ্ছে। ৪৭তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে শুরু হওয়া এসব নারী অফিসাররা এরমধ্যেই নিজ নিজ কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা প্রদর্শনে সফল হয়েছেন। তাদের এই সক্ষমতার অংশ হিসেবে চারজন নারী অফিসারকে মেজর থেকে লে. কর্নেল পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসের শেষ দিকে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদে প্রথম নারী হিসেবে পদোন্নতি পেয়েছিলেন আর্মি মেডিক্যাল কোরের অধ্যাপক মেজর জেনারেল সুসানে গীতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ