1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

সৌদির বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিষয়ক কর্মশালা, হুমড়ি খেয়ে পড়েছে শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৪৪ Time View

সৌদি আরবের তায়েফ ইউনিভার্সিটিতে সঙ্গীত বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। সোমবার মক্কা ডেইলির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতোমধ্যেই ৮৫০ জন শিক্ষার্থী ওই কর্মশালায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে ছাত্রীরাও রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সালেহ আল থিবাতি বলেন, রেজিস্ট্রেশন শুরুর প্রথম চারদিনে অন্তত আটশ ৫০ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, কয়েকদিনের মধ্যে এই সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই কোর্সে গান গাওয়া এবং গান বিষয়ক খুঁটিনাটি শেখানো হবে। তাতে অংশ নেয়ার ব্যাপারে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। দেশটিতে এই প্রথমবারের মতো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারি উদ্যোগে এ ধরনের আয়োজন করা হচ্ছে।

সেই কোর্সে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার শেখানো হবে বলেও জানা গেছে। তায়েফই হলো সৌদি আরবের প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে নিজেদের গানের দল রয়েছে।

সূত্র : সৌদি গেজেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ