1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

স্ত্রীর আত্মবিশ্বাস ফেরাতে যা করছেন আয়ুষ্মান

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৮৩ Time View

সম্প্রতি কেমোথেরাপি পর্ব শেষ হয়েছে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর জানান তাহিরা। কেমোথেরাপি পর্ব শেষ হওয়ার পরই নিজের চুলকে বিদায় জানিয়েছেন অভিনেতা-পত্নী। ইনস্টাগ্রামে তিনি যখন মাথা মুণ্ডনের সেই ছবি শেয়ার করেন, তখন তাঁর সুস্থ হওয়ার প্রার্থনায় ভরে যায় সোশ্যাল হ্যান্ডেলের দেওয়াল। তবেমাথা মুড়িয়ে ফেললেও অভিনেতা-পত্নীকে যে ‘বস লেডি’ মনে হচ্ছে, তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন অনেকেই। আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের কথাই বলা হচ্ছে।

আর এবার মস্তক মুণ্ডনের পর স্ত্রীর সঙ্গে সেলফি তোলেন আয়ুষ্মান খুরানা। স্ত্রীর সঙ্গে তোলা সেই ছবি সোশ্যাল সাইটে শেয়ারও করেন ‘বাধাই হো’ অভিনেতা। স্ত্রীর প্রতি আয়ুষ্মানের ওই ভালবাসার ছবি দেখে যেন ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বিয়ের ২০ বছর পর ক্যান্সার আক্রান্ত স্ত্রীর পাশে ও সব সময় থেকে মানসিকভাবে তাঁকে শক্ত করতেই এখন উঠেপড়ে লেগেছেন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি স্তন ক্যান্সারে আক্রান্ত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। নিজের ইনস্টা হ্যান্ডেলে নিজের অসুস্থতার কথা শেয়ার করেন তাহিরা। তবে স্তন ক্যানসারের প্রথম পর্যায়ে তিনি রয়েছেন বলেও জানান আয়ুষ্মানের স্ত্রী। এরপরই তাঁর কেমোথেরাপির পালা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ