1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

রাষ্ট্রপতির সঙ্গে নৌবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৫৬ Time View

নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ আজ সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বৈঠকে নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তিনি জানান, নৌবাহিনী প্রধান তার মেয়াদকালে গুরুত্বপূর্ণ নির্দেশনা ও সহযোগিতার জন্যে রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় আব্দুল হামিদ সমুদ্র সীমান্তসহ দেশের সীমান্ত নৌবাহিনীর কর্মতৎপরতা ও ভূমিকা পালনে সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি নৌবাহিনী প্রধান হিসেবে তার মেয়াদকালে নৌবাহিনীকে একটি উন্নত ও ত্রি-মাত্রিক বাহিনীতে পরিণত করায় ইতিবাচক ভূমিকা পালনের উচ্ছ্বসিত প্রশংসা করেন। রাষ্ট্রপ্রধান বলেন, দেশের নৌবাহিনী এখন প্রতিরক্ষায় যে কোনো হুমকি মোকাবেলায় আরো বেশি সক্ষম।

তিনি আশা প্রকাশ করেন যে, নৌবাহিনীর চলমান এই উন্নয়ন এবং অগ্রগতির ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ