1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

একে অপরের গোপন কথা জানেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জানুয়ারি, ২০১৯
  • ৮৭ Time View

ন্ডাস্ট্রিতে কাজ করেও দুই বোনের সম্পর্ক এতটা গাঢ়, যা দেখে সত্যিই অবাক হতে হয়। বলছিলাম, প্রিয়াঙ্কা ও পরিনীতির কথা। তারা দু’জনই একে অপরের গোপন কথাগুলো জানেন। কেউ কাউকে কোনোকিছু বলা ছাড়া থাকতেই পারেন না। এই যেমন প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্কের কথা।

এক সাক্ষাৎকারে পরিনীতি চোপড়া বলেন, ‘যেদিন নিক প্রেমের প্রস্তাব দিয়েছিল সেদিন ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। আমি রাত ৩টায় প্রিয়াঙ্কার মিসড কল পাই। আমি জানতাম ও ছুটি কাটাচ্ছে। যোগাযোগ করলাম। সেখানে প্রিয়াঙ্কা আমাকে তার আংটি দেখালো। আমার তো খুশিতে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয়াঙ্কা ও নিক দু’জনই কলে ছিল। তারা আমাকে প্রথম জানিয়েছে বিষয়টি। কলেই কেঁদে দিয়েছিলাম। খুব আবেগের ছিল দিনটি।’

সম্প্রতি পরিনীতি তার ছবির আর্কাইভ থেকে একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। গতবছর যোধপুরে প্রিয়াঙ্কা ও নিক জোনাসের বিয়ের এটা এক অদেখা ছবি। দুই বোনের এমন ঝলমলে ছবি দেখে সত্যিই মন ভালো হয়ে যায়। প্রিয়াঙ্কাকে একটি প্যাস্টেল রঙের লেহেঙ্গাতে দেখা যাচ্ছে ছবিতে। আর পরিনীতি একটি লাল ভারতীয় ঐতিহ্যগত পোশাক পরেছেন। বলার অপেক্ষাই রাখে না, অসাধারণ দেখাচ্ছে দু’জনকে। ছবিটি ‘বোন’ ক্যাপশন দিয়ে শেয়ার করেছেন পরিনীতি। প্রিয়াঙ্কা ও নিকের বিয়ের উৎসবের নানা মুহূর্ত তার ইনস্টাগ্রাম প্রোফাইলে বিশদে শেয়ার করে নিয়েছিলেন পরিনীতি চোপড়া। পরিনীতি জানিয়েছিলেন, কীভাবে তার জামাইবাবু নিক জোনাস ‘জুতো’ লুকোনো নিয়ে বেজায় মজা পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ