1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

কংগ্রেসের চার দশক ধরে হারতে থাকা সিট উদ্ধারে কারিনা কাপুর!

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জানুয়ারি, ২০১৯
  • ৮৫ Time View

ভুপালের যে আসনে গত প্রায় চল্লিশ বছর ধরে হেরে আসছে কংগ্রেস সেই আসনে জেতার জন্য এবার কারিনা কাপুর খানকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে চাইছে দলটি। রবিবার এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জনসত্তা.কম।

সূত্রের বরাতে পত্রিকাটি জানায়, বর্তমানে কংগ্রেসের বেশ কয়েকজন প্রভাবশালী নেতা কারিনাকে বেশ গুরুত্ব দিচ্ছেন। তারা সম্প্রতি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেসের প্রধান কমলনাথকে চিঠি লিখে অনুরোধ করেছেন তিনি যেন ‘প্রদেশের বউমা’ কারিনাকে ভোটে লড়াতে পদক্ষেপ নেন।

বলিউড স্টার সাইফ আলি খানকে বিয়ে করার সূত্রে কারিনা ভুপালোর প্রখ্যাত পতৌদির নবাব পরিবারের সদস্য এখন। স্বামীর সঙ্গে একাধিকবার তিনি ভুপাল সফর করেন এবং পুরো ভূপালকে তিনি শ্বশুড়ালয় মানেন।

ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর সূত্রে জানা গেছে, পার্টি হাই কমান্ডের সামনে ভুপালের তিন শীর্ষ নেতা গুড্ডু চৌহান, অমিত শর্মা ও মোনু সাক্সেনা কারিনার পক্ষে প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রীকে তারা বলেছেন, ভুপালে কারিনার মাধ্যমে জিত হাসিল করতে পারে কংগ্রেস।

গত বছর বিধানসভা নির্বাচনে শক্ত প্রতিপক্ষ বিজেপির বিরুদ্ধে মধ্যপ্রদেশে কংগ্রেস বাজিমাত করেছে। সে সূত্রে এবার জাতীয় নির্বাচনে ভুপালে কারিনা জয় এনে দিতে পারেন তাদের- এমনটাই মনে করছেন নেতাদের অনেকে।

পরিষদ সদস্য অমিত শর্মা জানান, ভুপালে তরুণ ভোটারের সংখ্যা বেশি। তিনি মনে করেন, বেবো হিসেবে পরিচিত বলিউড হার্টথ্রব কারিনা এই তরুণ ভোটারদের সহজেই আকর্ষণ করতে পারবেন।

এ ব্যাপারে কারিনা বা সাইফের কোনো মন্তব্য জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ