1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

পর্যটনের বিকাশে ১৩০০ কোটি টাকার প্রকল্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৯
  • ৫৮ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের অন্যতম উেস পরিণত করতে বর্তমান সরকার ১৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে অবকাঠামোগত সুবিধা ও মানবসম্পদ উন্নয়নে ব্যয় হবে।

রাজধানীর মহাখালীতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বিপিসি চেয়ারম্যান আখতার উজ জামান খান কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিমান ও পর্যটন সচিব মহিবুল হক।

মাহবুব আলী বলেন, বাংলাদেশকে এশিয়ার অন্যতম পর্যটন ডেস্টিনেশনে পরিণত করতে সরকার একটি পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করেছে এবং বাংলাদেশকে পৃথিবীর দেশে দেশে ব্র্যান্ডিং করতে নানামুখী প্রচার কার্যক্রম গ্রহণ করেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, পৃথিবীর পর্যটকরা সমুদ্র দেখেছে কিন্তু সমুদ্রের গর্জন শোনেনি, বাঘ দেখেছে কিন্তু রয়েল বেঙ্গল টাইগার দেখেনি, লেক দেখেছে কিন্তু রাঙামাটির নয়নাভিরাম সৌন্দর্য দেখেনি। এসব দেখতে পর্যটকদের বাংলাদেশে আনার জন্য সম্ভব যা কিছু করবে সরকার। তিনি লক্ষ্যার্জনে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ