1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মনিটরিং সেল গঠন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৫৯ Time View

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে।
আজ রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা জানান।
জাহিদ মালেক বলেন, ‘কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা একটি মনিটরিং সেল গঠন করবো। এই সেল সারাদেশের হাসপাতালগুলোর কোন যন্ত্রপাতি নষ্ট, কোথায় ডাক্তার উপস্থিত থাকছেনা, কোথায় জনবল সংকট তা নির্ণয় করবে।’
তিনি বলেন, প্রতি বিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ইউনিট স্থাপন করা হবে।
এ সময়ে হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, সাধারণ সম্পাদক নিখিল মানকিন, সহ-সভাপতি নুরুল ইসলাম হাসিব ও জান্নাতুল বাকিয়া কেকা প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ